☰
✕

বিএনপি যখনই রাষ্ট্রপরিচালনায় এসেছে, দেশের মানুষ ভালো থেকেছে’

২৯ সেপ্টেম্বর, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের ও জনবান্ধব একটি রাজনৈতিক দল। বিএনপি যখনই রাষ্ট্রপরিচালনায় এসেছে, দেশের মানুষ ভালো থেকেছে।

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা মিলনায়তনে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে একটি ফ্যাসিবাদী ও জালেম সরকার দেশ শাসন করেছিল। তারা মানুষ হত্যা, গুম ও শিশু হত্যা থেকে শুরু করে আলেম-ওলামাদের ওপর নিপীড়ন চালিয়েছে। দেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত ও বিতাড়িত করেছে।

তিনি চরাঞ্চলের খামারি ও প্রান্তিক জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সর্বদা আপনাদের পাশে রয়েছে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। দেশের প্রান্তিক জনগোষ্ঠী সমৃদ্ধ হলে বাংলাদেশ সমৃদ্ধ হবে।

পাশাপাশি, যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, তাদের সবাইকে মিলে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমান উদ্দিন কবিরসহ সুবিধাভোগী খামারিরা।

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবেষ্টিত চরাঞ্চলে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুবিধাভোগী খামারিদের মাঝে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের দৌলতপুর চরাঞ্চলের খামারিদের মাঝে ২৫টি বকনা বাছুর ও প্রয়োজনীয় গোখাদ্য তুলে দেন অতিথিরা।

পরে বিকেলে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে প্রান্তিক কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রতিম