৩০ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অপরদিকে, তাল্লু স্পিনিং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। দুটি কোম্পানি একই গ্রুপের হলেও বঙ্গজ মুনাফা করছে কিন্তু তাল্লু স্পিনিং লোকসানে রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে বঙ্গজের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়।
বঙ্গজের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে, তাল্লু স্পিনিংয়ের শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৭৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।