☰
✕

টাঙ্গাইলে প্রবাসীর ঘরে সিঁধ কেটে আইফোন চুরি

৩০ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আইফোন, কাপড়চোপড় ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মনিন্দ্র কোচ জানান, তাঁর ছেলে দুবাই প্রবাসী। কিছুদিন আগে তাঁর ছেলে স্ত্রীকে একটি আইফোন কিনে দিয়েছেন।

মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় চোরেরা ঘরের পেছনের দিকে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে।

তিনি বলেন, বুধবার সকালে ঘুম থেকে উঠে খড়ের পালার পাশে একটি কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে এগিয়ে গিয়ে ঘরের পেছনের দিকে সিঁধ কাটা দেখতে পান। এরপর তাঁর ছেলের স্ত্রীকে ডেকে তুললে তিনি জানান, ঘর থেকে আইফোন, নগদ টাকা, কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি বা অভিযোগ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।