☰
✕

জয়পুরহাটে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০১ অক্টোবর, ২০২৬

 

জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ওলামা দলের আহ্বায়ক আ ন ম রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। সদস্যসচিব কাজী শহিদুল ইসলাম সভা সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল ওহাবসহ স্থানীয় নেতারা।

সভায় বক্তারা ওলামা দলের ৪৭ বছরের ইতিহাস ও সংগঠনের ভূমিকা তুলে ধরেন। তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে দলের সাফল্য কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।