☰
✕

ভোলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

০১ অক্টোবর, ২০২৬

ভোলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম আয়োজিত মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আড্ডার মধ্যমনি ছিলেন বরেণ্য সংগীত শিল্পী মনির চৌধুরী।

প্রবীণ সাহিত্যিক কবি শাহাবউদ্দিন শামীম এর সভাপতিত্বে আড্ডায় অংশ নিয়েছেন কবি জুলফিকার আলি, সহকারী অধ্যাপক কবি কামাল হোসেন শাহীন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সুলাইমান, কবি ও গল্পকার সাংবাদিক মো. নেয়ামত উল্যাহ, কবি আব্দুল্লাহ আল মনির, বিশিষ্ট সমাজ সেবক কবি এস.এম. বাহাউদ্দিন, কবি জে.এম. ফিরোজ, সাহিত্য, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির লাইব্রেরিয়ান তরুণ কুমার দেবনাথ, কামরুল ইসলাম প্রমুখ।

আড্ডায় পঠিত নতুন লেখকদের কবিতা ও গল্পের উপর বিস্তারিত আলোচনা করেছেন বিশিষ্ট সাহিত্য সমালোচক সহযোগী অধ্যাপক ডক্টর ফিরোজ মাহমুদ। আড্ডার শেষে সকলকে ধন্যবাদ জানিয়েছেন পাঠক ফোরাম ভোলার আহ্বায়ক জুন্নু রায়হান।

এ সময় তিনি বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর এই সময়ে নতুন প্রজন্মকে সাহিত্য সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এধরণের আড্ডা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।