০১ অক্টোবর, ২০২৬
বরগুনা জেলায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বুধবার বেলা সাড়ে ১১টায় বরগুনা জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে সন্ত্রাসের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব হুমায়ন হাসান শাহীন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের দশটি ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।