☰
✕

টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

০২ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শ্রাবন্তী আক্তার নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে।

তিনি বর্তমানে টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলের বসবাস করছিলেন। আজ শুক্রবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় শ্রাবন্তী আক্তারের দেহ ও তার ঘরে তল্লাশি চালিযে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

পরে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর এর উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, এ ঘটনায় পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।