☰
✕

বাংলামোটরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় গ্রেফতার ৪

০২ অক্টোবর, ২০২৬

রাজধানীর বাংলামোটরের পেট্রোল পাম্প গলিতে সোহানকে মাথায় আঘাত ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় সাইমনসহ চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে বাংলামোটরের পেট্রোল পাম্প গলিতে সোহানকে মাথায় আঘাত এবং ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় আহত সোহান বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় চাঁদাবাজি ও মারধর করে আহত করার অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন