০৩ অক্টোবর, ২০২৬
রংপুর-ঢাকা মহাসড়কের পাশে পড়েছিল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রংপুর নগরীর মডার্ণ মোড়সংলগ্ন ধর্মদাস এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার পুলিশ ছাড়াও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা উপস্থিত হন। তারা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।