০৩ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের দত্তপাড়া এলাকায় মিছিলটি বের করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তরিকুল ইসলাম বাবুলের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী অংশ নেন।
পরে মিছিলটি দ্রুত শেষ করা হয়।
মিছিলটি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের নির্দেশনায় মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয় বলে সংশ্লিষ্টরা জানান।
মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা, অবৈধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ এবং ‘রাজবন্দিদের মুক্তি চাই’।