০৪ অক্টোবর, ২০২৬
নবায়নযোগ্য জ্বালানি খাত ও বাংলাদেশের ক্রমবর্ধমান মাইস শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বর্ষসেরা মাইস উদ্যোগ ২০২৬’ পুরস্কার পেয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’-এ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়। নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রদর্শনী ‘রেনেক্স ২০২৬’-এর সফল আয়োজনের স্বীকৃতি হিসেবে সেভর ইন্টারন্যাশনালকে পুরস্কারটি দেওয়া হয়।
আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উপমহাব্যবস্থাপক কে এম ফেরদৌস ইলিয়াস ও সহকারী মহাব্যবস্থাপক উম্মে রোকেয়া নিশার হাতে পুরস্কার তুলে দেন।
‘রেনেক্স ২০২৬’ প্রদর্শনীতে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি, সৌরপ্রযুক্তি এবং জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি তুলে ধরা হয়। এতে দেশি-বিদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
আন্তর্জাতিক প্রদর্শনী ও শিল্পভিত্তিক আয়োজনের মাধ্যমে সেভর ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবসা ও শিল্প খাতকে আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক বাজার ও বিনিয়োগের সুযোগের সঙ্গে যুক্ত করতে কাজ করছে।