০৪ অক্টোবর, ২০২৬
সাবেক কাউন্সিলর প্রার্থী ও খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চাঁদাবাজির অভিযোগে এসআরবি-১ গ্রেপ্তার করেছে বলে জানা যায়।
রোববার (৪ অক্টোবর) এসআরবি-১-এর একটি টিম তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করেছে।
থানা সূত্রে জানা গেছে, চাঁদাবাজির তালিকাভুক্ত (লিস্টেড) আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তিনি এর আগে স্থানীয় কাউন্সিলর নির্বাচনেও অংশ নিয়েছিলেন, তবে জয়লাভ করতে পারেননি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযোগ উঠেছিল।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, র্যাব তাকে থানায় সোপর্দ করার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।