☰
✕

যিনি আমার সংসার ভাঙছেন তাকে ঈশ্বর দেখবেন: গোবিন্দপত্নী

০৪ অক্টোবর, ২০২৬

কদিন আগে বিচ্ছেদের মামলা আদালত থেকে তুলে নিয়েছেন বলিউড তারকা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। তারপরও স্বস্তি পাচ্ছে না তাদের সম্পর্ক। কেননা হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে পরকীয়ার গুঞ্জন উঠেছে নায়কের নামে। এ অবস্থায় সুনীতা জানালেন, তার ঘর যিনি ভাঙছেন তাকে সৃষ্টিকর্তা দেখবেন। 

সম্প্রতি কলকাতায় গোবন্দপত্নী। সেখানে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা হয় তার। বিভিন্ন বিষয়ের সঙ্গে উঠে আসে খাদের কিনারায় দাঁড়ানো সংসারের প্রসঙ্গ। সে সময় এরকম মন্তব্য করেন। 

সুনীতা বলেন, ‘গোবিন্দকে নিয়ে আমার কিছু বলার নেই। শুধু সুনীতার বিষয়ে কথা বলব। হ্যাঁ আমিও মানুষ, আমার খারাপ লাগলে ভগবানের কাছে গিয়ে বসি। আর আমি কর্মে বিশ্বাসী। ভালো মানুষকে যে দুঃখ দিচ্ছেন, যিনি আমাকে কাঁদাচ্ছেন, যিনি আমার সংসার ভাঙছেন, ঈশ্বর তাঁকে দেখে নেবেন। তাঁর ওপর সব ছেড়ে দিয়েছি।’

তবে নিজের সঙ্গে সম্পর্কে টানাপড়েন থাকলেও গোবিন্দের বিরুদ্ধে ছেলেমেয়েদের কাস্নে কুমন্ত্রণা দেন না বলে জানালেন সুনীতা। তার কথায়, ‘আমি বাচ্চাদের কখনও বলি না, বাবাকে ছেড়ে দাও। কোনো মানেই হয় না। ওদের বাবা গোবিন্দ। আমি শুধু বলি, আমার মতো শক্ত হও। আমার ছেলে সিনেমায় আসছে, ও খুব পরিশ্রম করেছে। আমি চাই ওর ছবি সুপারহিট হয়ে যাক। আমি চাই ওর উন্নতি হোক।’

কলকাতায় নিজস্ব বাড়ি রয়েছে সুনীতার। তবে সে খবর অনেকের অজানা। মুম্বাইয়ে দম আটকে আসলে শ্বাস নিতে যান সেখানে। ভোরে উঠে প্রার্থনা করেন। প্রিয় ফুচকা খান সন্ধ্যায়। মায়ের শহরের মানুষদের সঙ্গে কাটান অবসর।