০৫ অক্টোবর, ২০২৬
"সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ" প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জয়পুরহাট গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুছ আলী মোল্লা এবং জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং জয়পুরহাট গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ ও সর্বজনীন বাসস্থানের সুব্যবস্থা করা অত্যন্ত জরুরি। উপস্থিত অতিথিবৃন্দ পরিবেশবান্ধব ও আধুনিক জয়পুরহাট গড়তে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।