০৭ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহের গৌরীপুরে বন্ধ হয়ে যাওয়া ঝলমল সিনেমা হলের গ্যাস সিলিন্ডার গোডাউন আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরিপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর কবিরুল ইসালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আগুনে পুরাতন ঝলমল সিনেমা হল বর্তমান সিলিন্ডার গোডাউন ও আশপাশের তিনটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারনে কাজ চলছে।”