☰
✕

রাজধানীতে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার, গ্রেফতার ৩

০৭ অক্টোবর, ২০২৬

রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম অভিযান ও গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত জানাবেন।