০৭ অক্টোবর, ২০২৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৫ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুড়ি, ১টি স্টিলের কাটার, ২৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।