☰
✕

গোবিপ্রবি`তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

০৭ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনির্মিত অত্যাধুনিক গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দশম তলায় মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান গবেষণাগারটির উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, “একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার গবেষণাগার। এই নতুন ল্যাব উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে মৌলিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা।