০৭ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ ডা. মিল্টন হলে আজ মঙ্গলবার বিএমইউর কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
অর্থ কমিটির সদস্যসচিব পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনের সঞ্চালনায় সভায় সংসদ সদস্য ও বিএমইউর অর্থ কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল প্রমুখ অংশগ্রহণ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, নিওটেনালজি বিভাগ, প্যাথলজি বিভাগ, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ, ভাইরোলজি বিভাগ, কার্ডিয়াক সার্জারি বিভাগ, রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ফিজিওলজি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক উপকরণ ক্রয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের ক্রয় সংক্রান্ত বিষয়সহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
এ ছাড়া পরিবাগস্থ বিএমইউর বিদ্যমান একাডেমিক কাম হোস্টেল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ বিষয়ে বরাদ্দ প্রদান, বিশ্ববিদ্যালয়ের সামনের ভাগে ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে আপগ্রেড করার উদ্দেশ্যে বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা হয়।