০৭ অক্টোবর, ২০২৬
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) ‘অপারেশনাল রিস্ক ডেস্ক (অফিসার টু এসও)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (এনসিসি ব্যাংক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
|
তথ্যের ধরন |
বিবরণ |
|
প্রতিষ্ঠানের নাম |
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) |
|
বিভাগের নাম |
রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন |
|
পদের নাম |
অপারেশনাল রিস্ক ডেস্ক (অফিসার টু এসও) |
|
পদসংখ্যা |
নির্ধারিত নয় |
|
চাকরির ধরন |
বেসরকারি, ফুল টাইম |
|
প্রার্থীর ধরন |
নারী-পুরুষ |
|
শিক্ষাগত যোগ্যতা |
এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর/স্নাতক |
|
অভিজ্ঞতা |
৩ বছর |
|
বেতন ও অন্যান্য সুবিধা |
আলোচনা সাপেক্ষে |
|
বয়সসীমা |
সর্বনিম্ন ২৫ বছর |
|
সূত্র |
বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
· আবেদন শুরু: ৭ অক্টোবর ২০২৬
· আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
· আবেদন পদ্ধতি: অনলাইনে
· কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)।