☰
✕

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

০৯ অক্টোবর, ২০২৬

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় শামিম আহমেদ লাবলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শামিম আহমেদ লাবলু গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রায়ের গ্রামের মো: শফিকুল ইসলাম দুলুর ছেলে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দেড়ঘন্টা যানজট হয়। পরে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান, বগুড়াগামী একটি মোটরসাইকেলটি ঘটনাস্থলে বাসটি ওভারটেক করার সময় বাসের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী পড়ে গিয়ে বাসের পিছনের চাকা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।