☰
✕

আজিজুল হক কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

০৯ অক্টোবর, ২০২৬

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন মাধ্যমিক শাখায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, শিক্ষাজীবন ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির ও সরকারি আজিজুল হক কলেজের মাধ্যমিক শাখার ইনচার্জ অধ্যাপক মো. কামরুল সেলিম।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বিপ্লব, ছাত্রনেতা রজিবুল ইসলাম শাকিল, রাফিউল ইসলাম, আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হাসান তামিম ও সাধারণ সম্পাদক আবির। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।