☰
✕

চাষাড়ায় ট্রেনে কাঁটা পরে কিশোরের মৃত্যু

১০ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে আটটার সময় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাতে ঢাকাগামী একটি ট্রেনের উপরে উঠে যাচ্ছিলো কিশোরটি। এসময় চাষাঢ়া রেলস্টেশন সামনে এলে রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটির তারের সাথে লেগে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়। 

নারায়ণগঞ্জ রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান, ঢাকাগামী ট্রেনের ছাদের উপরে উঠে ঢাকার দিকে যাচ্ছিলো কিশোর। এক পর্যায়ে নীচে পড়ে যায়। এতে পরে ট্রেনের  কাটা পড়ে মৃত্যু হায় তার। 

তিনি আরও জানান, কিশোরের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।