১০ অক্টোবর, ২০২৬
ভারতে ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে তরুণদের চলমান আন্দোলন দমনে নরেন্দ্র মোদির সরকার শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন এবং ভারতের প্রতিবাদী তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, ভারতে ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সেখানকার তরুণদের চলমান আন্দোলন দমনে হিন্দুত্ববাদী মোদি সরকার হাঁটছে হাসিনার দেখানো পথে। আজ দিল্লিতে আন্দোলন দমনে কয়েকশ মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি ও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা টেনে তিনি লেখেন, পুলিশি বাধা, গণগ্রেপ্তার, মোড়ে মোড়ে চেকিং, ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধের এই চিত্র আমাদের রক্তঝরা জুলাই গণঅভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়। ভারতের প্রতিবাদী তরুণদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাই।
পোস্টের শেষাংশে সাদিক কায়েম ইংরেজিতে লেখেন, ‘For every Pharaoh, there is a Musa. Inqilab Zindabad’ (প্রতিটি ফেরাউনের জন্য একজন মুসা আছেন। ইনকিলাব জিন্দাবাদ)।