☰
✕

সিলেটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

১১ অক্টোবর, ২০২৬

সিলেটে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাতের দিকে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামের শামীম আহমদের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। 

শামীম আহমদ জকিগঞ্জ পৌরশহরের ব্যবসায়ী। 

এ সময় বাধা দিতে গিয়ে ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন শামীম আহমদ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, কলাপসিবল গেটের তালা কেটে ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে ডাকাতরা। পুরো ঘর তল্লাশি করে ডাকাত দল ৪-৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইলফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতদের প্রতিহত করতে গিয়ে হামলায় শামীম আহমদ ও তাঁর বড় ভাই জামাল আহমদ আহত হন। এর মধ্যে শামীম আহমদ গুরুতর আহত হন। 

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানা, ডাকাতদলের সদস্যদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।