☰
✕

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১১ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামের যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনে একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। 

 পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।