২১ অক্টোবর, ২০২৬
কুড়িগ্রামের উলিপুরে দাদা বাচ্চু মিয়াকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগে নাতি রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
উলিপুর পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে অভিযুক্ত চাচাতো নাতিকে গ্রেফতার করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সেটি জানতে তদন্ত চলছে।