০৪ অক্টোবর, ২০২০
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে ইমাম শরীফ(৩৩) ও শামসুল আালম(৪৫) নামের দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২জন। আজ রবিবার ভোর রাতে কতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোর্শেদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।