☰
✕

ঝিনাইদহে আখের ফলন বৃদ্ধিতে চাষিদের প্রশিক্ষণ

২৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় আখ চাষ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে আখচাষিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

‘চাষির পদধূলি জমির উত্তম সার’ এ প্রতিপাদ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার বেলা ১১টায় ‘আধুনিক কলাকৌশল প্রয়োগে আখের একরপ্রতি ফলন বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম. জোবায়ের। 

মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ গৌতম কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) কৃষিবিদ ইমরুল হাসান, উপ-মহাব্যবস্থাপক (এসআই অ্যান্ড এগ্রো) কৃষিবিদ কানিজ ফাতেমা, ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

তালিকাভুক্ত বিভিন্ন এলাকার আখচাষি ও মোবারকগঞ্জ সুগার মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ প্রশিক্ষণে অংশ নেন।