☰
✕

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

২৮ অক্টোবর, ২০২৬

সিলেট নগরীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-নগরীর আল-হেলাল ১৬ নম্বর বাসার মাসুদ রানা (২৩) ও পূর্ব জিন্দাবাজারের সারদা ভবনের জয়ানন্দ পুরকায়স্থ অর্ণব (২৭)। তারা দুইজনই ভাড়াটিয়া হিসেবে ওই ঠিকানায় থাকেন।

মাসুদ ও অর্ণব ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটিতে রয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির।  

আটককৃতদের সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি