☰
✕

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালি

১২ নভেম্বর, ২০২৬

‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ডেঙ্গু  প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে, ইউনিসেফ ও   সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়থ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটির সহযোগিতায় এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে এই সচেতনতামূলক সাইকেল র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

পরে, র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু  প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক, ডেঙ্গুর  প্রাদুর্ভাব রোধে এডিস মশার বংশবিস্তার রোধ এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 

তিনি বলেন আতঙ্ক নয়, সকলের সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় উপায়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল, তথ্য অফিসার  সেলিম মাহমুদ, বরগুনা  প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।