৩০ অক্টোবর, ২০২৬
মেহেরপুর ‘করব সমবায়, গড়ব দেশ —সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে কার্যকর সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
সদর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা (অ.দা.) এনামুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান শাওন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোহা. নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক মো. রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে ১৩টি সমবায় সমিতির মোট ২৫ জন সদস্য অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।