০১ নভেম্বর, ২০২৬
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব।
তিনি বলেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।