০২ নভেম্বর, ২০২৬
মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। রবিবার (১ নভেম্বর) সকাল ৮টায় চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ চার পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।