☰
✕

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

০২ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শেরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে রোববার শেরপুর জেলা সদরের ভাতশালায় যুব ভবনের হলরুমে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ কে এম জহিরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। 

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া বেকারত্ব নিরসন,আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে যুবসমাজকে দক্ষতা অর্জন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, এই ঋণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন।

এর আগে সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।