০২ নভেম্বর, ২০২৬
রংপুরের হারাগাছ এলাকায় নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে (১৭) বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয়েছে। ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আব্দুল মতিনকে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। পরে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, রবিবার রাত ৯টার দিকে প্রতিবন্ধী কিশোরকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে চাঁদকুঠি সদবাজার এলকায় এক ব্যক্তির গোডাউনের খালি মাঠে নিয়ে যান আব্দুল মতিন। সেখানে প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার করা হয়। ছেলেটির কান্না শুনে এবং লুঙ্গিতে রক্ত দেখে তাকে জিজ্ঞাসা করলে ঘটনা সম্পর্কে জানায়। এসময় আব্দুল মতিনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। একপর্যায়ে কৌশলে আব্দুল মতিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে। বাকপ্রতিবন্ধী কিশোরকে প্রথমে হারাগাছ ৩১ শয্যা হাসাপাতলে, পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হারাগাছ থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা করেছেন। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।