০৪ নভেম্বর, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ক্রীড়া সংগঠক, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৯১-এর নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হারিয়ে টক অব দ্য কান্ট্রিতে চলে আসে তাঁর অবস্থান। নির্বাচিত হয়ে দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।
১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাদেক হোসেন খোকা আবারও নির্বাচিত হন। এরপর তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। ২০০১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে ২০০২ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি।
এরপর টানা ১০ বছর মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা।
২০১৪ সালের ১৪ মে ক্যান্সারের চিকিৎসা নিতে সপরিবারে নিউইয়র্ক যান খোকা। তার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সের একটি বাসায় ছিলেন।