যুক্তরাষ্ট্রে হারিকেন ডেল্টা আঘাত হেনেছে

১০ অক্টোবর, ২০২০

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে,যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে লুইজিয়ানার ক্রেওল উপকূলে হারিকেন ডেল্টা আঘাত হেনেছে । সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্যা নিশ্চিত করেছেন।

এনএইচসি বলছে- হারিকেন ডেল্টা উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরি দুই ছিল। তবে এক ঘণ্টা পর শক্তি কমে গিয়ে ক্যাটাগরি এক হয়ে আসে। ঝড়টি এখনো প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে ডেল্টার বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

ঝড়ের ফলে সেখানে ব্রাপক বৃষ্টি হচ্ছে। এর জেরে লুইজিয়ানায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ঘটনা ঘটলে অন্তত ৫৫ লাখ মানুষ পানিবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র : সিএনএন