☰
✕

বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার

০৭ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। 

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফরদাবাদ এলাকায় ডা. রওশন আলম কলেজের সামনে থেকে তাঁকে উদ্ধার করা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।