০৭ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাইজভান্ডার আমতলী এলাকার বাইশ্যে পুলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইফতেহার উদ্দিন মুরাদ।
নিহত জিসান উদ্দিন ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ আকবরের ছেলে।