০৮ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনেই সিপাহী জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যাত্রাও এই দিনের ঐতিহাসিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সূচিত হয়েছিল।
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সভার আগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা থেকে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার এবং জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শিক্ষা নিতে হবে।
ডা. রাসেল ফরিদ চৌধুরীর সভাপতিত্বে ও ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চমেক ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, চমেক ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ড্যাবের উপদেষ্টা ডা. আবদুল মোত্তালিব, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আনিসুল হোসেন প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর। মহানগর জাসাসের আহ্বায়ক এম. এ. মুসা বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদ, স্কাউট লিডার খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী সৈয়দ জিয়া উদ্দিন, কণ্ঠশিল্পী নজরুল ইসলাম তুহিন, মোফাজ্জল হোসেন মাহফুজ, লায়ন এম. এ. মান্নান, এস. এম. তারেক, মোহাম্মদ সেলিম, মহানগর জাসাস নেতা মো. সালাউদ্দিন, কণ্ঠশিল্পী এস. বি. সুমি, বাচিক শিল্পী নাহিদা আক্তার নাজু, কণ্ঠশিল্পী নাসির উদ্দিন ও কণ্ঠশিল্পী নজরুল ইসলাম।
এর আগে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মহানগর যুবদল। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুসা, মিয়া মোহাম্মদ হারুন, মুজিবুর রহমান মুজিব, মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, রাশেদুল হাসান লেবু, এরশাদ উল্লাহ, গুলজার হোসেন, তানভীর মল্লিক, ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপুসহ প্রমুখ।