☰
✕

আশাশুনিতে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

০৯ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ  যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার এবং অপরজন চুরি মামলার আসামি। মানচিত্রদেখুন

সোমবার (৯ নভেম্বর) আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আঙ্গুর হোসেন (৪৫) উপজেলার আগরদাড়ি গ্রামের আনছার আলী সরদারের ছেলে। পুলিশ জানায়, তিনি কুল্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি, আশাশুনি থানা কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি ২০২৬ সালের ২১ জুন দায়ের করা আশাশুনি থানার ২২ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬ থেকে ১৩ ধারায় এজাহারভুক্ত আসামি।

অপর গ্রেপ্তার আব্দুর রাজ্জাক গাইন (৫৯) উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মৃত মেছের আলী গাইনের ছেলে। তিনি ৯ নভেম্বর দায়ের করা আশাশুনি থানার ৯ নম্বর চুরি মামলার ৩৭৯ ও ৪১১ ধারার আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।