☰
✕

নওগাঁয় বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান দিবস পালিত

১১ নভেম্বর, ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস পালিত হয়েছে।  

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ১০১ নম্বর কক্ষে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল- হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরা এবং পেশাদার হিসাববিদদের অবদানকে সম্মান জানানো। একই সাথে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবন সম্পর্কে সচেতন ও আগ্রহী করে তুলতে এই আয়োজন ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান প্রযুক্তি-নির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডেটা অ্যানালিটিক্সের মতো আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানান।

তারা বলেন,এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে হিসাববিজ্ঞান পেশার প্রতি ইতিবাচক মনোভাব এবং পেশাগত নৈতিকতা গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশ নেন।