১১ নভেম্বর, ২০২৬
ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে থেমে থাকা একটি পণ্যবাহী লরির চাকার পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনের বিষয়টি করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে চালক ও তার সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে যায়। হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
এদিকে গতরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জনকে আটক করেছে পুলিশ।