বাংলাদেশ

রামেক করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও  ১৮ জনের মৃত্যু হয়েছে।  এরমধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পরে তাদের প্রাণহানি হয়েছে

যশোরে প্রকাশ্যে ৪ পান ব্যবসায়ীকে ছুরিকাঘাত

যশোরে প্রকাশ্যে ৪ পান ব্যবসায়ীকে ছুরিকাঘাত

যশোরে চার পান ব্যবসায়ীকে ছুরি মেরেছে অপু নামে এক দুর্বৃত্ত ও তার সহযোগীরা। আজ (শনিবার) বেলা ১১টার দিকে শহরের চুড়িপট্টি পানহাটে প্রকাশ্যে এই ঘটনা ঘটে।

যশোরের টুনি শাওন হত্যার ২ আসামী অস্ত্র ও গুলি সহ গ্রেফতার

যশোরের টুনি শাওন হত্যার ২ আসামী অস্ত্র ও গুলি সহ গ্রেফতার

যশোরের শাওন ওরফে টুনি শাওন হত্যার ২ আসামীকে অস্ত্র ও গুলি সহ আটক করেছে ডিবি।ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার জানান,গত ৬ তারিখ রাতে ডিবির একটি টীম বাগেরহাট জেলার ফকিরহাট থানার আট্টীকী এলাকায় অভিযান চালিয়ে শাওন হত্যার এজাহারভুক্ত আসামী কুখ্যাত সন্ত্রাসী অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে গ্রেফতার করে।

ভারতের উপহারের ৩০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে

ভারতের উপহারের ৩০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে

যশোর প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স আজ সকালে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে

সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।  শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বায়েজিদ সংযোগ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু

কুষ্টিয়া প্রতিনিধি : করোনার ভয়াবহ ঝুকিপূর্ন জেলা কুষ্টিয়াতেও ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু হয়েছে। আজ ৭ আগষ্ট সকাল ৯টা থেকে জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৭ টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়নগুলোর ১ নাম্বার ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে।

 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে  আরও ১০ জনের মৃত্যু

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে ।  মৃতদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ময়মনসিংহে করোনার গন টিকা শুরু

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ময়মনসিংহে করোনার গন টিকা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি:ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে করোনার গন টিকা কার্যক্রম শুরু হয়েছে।  সকাল থেকে নগরীর প্রতিটি টিকা কেন্দ্রে নারী-পুরুষের উপচে পড়া ভীড়,দীর্ঘ লাইনে দাড়িয়ে তারা টিকা দিচ্ছেন।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল।

যশোরের ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনার প্রাকৃতিক ‘অ্যান্টিবডি’ শনাক্ত

যশোরের ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনার প্রাকৃতিক ‘অ্যান্টিবডি’ শনাক্ত

যশোর প্রতিনিধি:যশোরের তিনটি উপজেলার ছয়টি অঞ্চলের প্রায় ৪০০ মানুষের উপর পরিচালিত এক গবেষণায় প্রায় ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনার প্রাকৃতিকভাবে তৈরি ‘অ্যান্টিবডি’ পাওয়া গেছে। এর অর্থ হলো এ ৩৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত বা এ ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন।

সারাদেশে চলছে গণটিকা কার্যক্রম

সারাদেশে চলছে গণটিকা কার্যক্রম

সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তা চলবে ১২ আগস্ট পর্যন্ত। সারাদেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত।

রামেকে আরও ১২ জনের মৃত্যু

রামেকে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে  গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে আটজন মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী।

গাজীপুরে দূরপাল্লার ৪০ বাস জব্দ

গাজীপুরে দূরপাল্লার ৪০ বাস জব্দ

কঠোর বিধিনিষেধ অমান্য করে গাজীপুরে যাত্রী পরিবহন করায় দূরপাল্লার কমপক্ষে ৪০টি বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ জব্দকৃত বাসগুলো নগরের কোনাবাড়ী এবং চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে রাখা হয়েছে। তবে যাত্রীদের ছেড়ে দেয়া হয়েছে।

আগামীকাল আসছে ভারতের উপহারের ৩০টি এ্যাম্বুলেন্স

আগামীকাল আসছে ভারতের উপহারের ৩০টি এ্যাম্বুলেন্স

বাংলাদেশের পথে ভারতের প্রধানমন্ত্রীর উপহারের ৩০টি আইসিইউ সাপোর্টের এ্যাম্বুলেন্স। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে এ্যাম্বুলেন্সগুলো আসবে আগামীকাল শনিবার।

শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর মণিরাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরন

শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর মণিরাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরন

যশোর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফ ও রোগীদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।