রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে ইয়াবাসহ গ্রেফতার মডেল মরিয়ম আক্তার মৌকে মোহাম্মদপুর থানায় করা মাদক মামলায় ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল (৭ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন এবং বাকি ১৪ জন মারা গেছেন উপর্সগ নিয়ে। একই সময়ে মধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬২৪ জন।
পঞ্চম বারের মতো দেশে এসে পৌঁছেছে ভারত থেকে ১৮২ টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) । বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায় অক্সিজেনবাহী ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৭টায় অক্সিজেন ভর্তি ট্যাংকলরিগুলো খালাসের কার্যক্রম শুরু হয়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনাওউপসর্গে ৩০ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে দশজন মারা গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করে বলেছেন, দেশের ক্রীড়া ও সাংস্কৃতির বিকাশে তার বিরাট অবদান রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘সাংস্কৃতিক দিক থেকে ও ক্রীড়ার দিক থেকে আজকে যে উৎকর্ষতা, স্বাধীনতার পর বিশেষ করে, সেখানে শেখ কামালের একটা বিরাট অবদান রয়েছে।
কুষ্টিয়ার মিরপুর আটমাইল নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশির (২০) ও মেহেরনিগার (৩০) নামে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮১৭ জনের।
ময়মনসিংহে দিন ব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
কুষ্টিয়া সীমান্তে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৮ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা মুল্য মানের বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে ৪৭ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি) ।
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের ৯৮ শতাংশের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
যশোর প্রতিনিধি:গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জনের এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ৩০৮ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে অসেনি। তাৎক্ষণিক ভাবে আগুণ লাগার কারাণ জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ আগস্ট) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর গ্রামের বটের পুকুরপাড়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।