কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি অস্থ ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গের ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সংক্রমণে ছয়জন ও উপসর্গে ১১ জন। মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও আটজন নারী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৪ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৪৫ জনের।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা চরাঞ্চলে পদ্মা নদী পারাপারের সময় বরযাত্রীর নৌকায় বজ্রঘাতে ১৬ জনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ১কেজি ২৫০ গ্রাম রেরোইনসহ তিন ভাইকে আটক করেছে র্যাব। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ১কোটি ৭০ লাখ টাকা।
নারায়ণগঞ্জের রুপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৮ জনের মধ্যে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্ত করা হবে। বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কেউ টিকা ছাড়া ঘরের বাইরে বের হলে শাস্তির আওতায় আনা হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা যায়। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৭ জন, নেত্রকোনার ৩ জন ও টাঙ্গাইলের ২ জন রয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি:‘জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আই.এ.ই.এ) এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফ.এ.ও) এর ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে ৪ জন ও উপসর্গে ১০ জন মারা গেছেন।
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর নির্মিত বহুকাঙ্খিত ছয় লেনের নতুন ব্রিজটির অত্যন্ত নীচু করে তৈরী হওয়ায় এর নীচ দিয়ে স্টিমার ও লঞ্চ চলাতো দূরের কথা নৌকাও চলতে পারবে বলে আশংকা করছেন স্থানীয় জনগন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও মাদক সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
চলমান কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১১ আগস্ট থেকে অল্প সংখ্যক গণপরিবহণ চলবে।
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীরের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।