বাংলাদেশ

দেখতে তরমুজের মত,ঘ্রাণ বাঙ্গির

দেখতে তরমুজের মত,ঘ্রাণ বাঙ্গির

দেখতে  অনেকটা তরমুজের মত, তবে এর ঘ্রাণ বাঙ্গির মতো।  মরু ভূমির দেশের ফল সাম্মাম।  যা এখন চাষ হচ্ছে কুমিল্লায়। সাম্মাম ওপরটা ধূসর ভেতরটা হলুদ। তবে ভালো মিষ্টি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের মাঠে প্রথমবারের মতো চাষ করা হয়েছে সাম্মাম। বলরামপুর গ্রামের কাজী আনোয়ার হোসেন এ ফল চাষ করেছেন। সাম্মাম কিনতে ও দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

হেলেনার দুই সহযোগী গ্রেফতার

হেলেনার দুই সহযোগী গ্রেফতার

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া , ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের দুজন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব

জয়পুরহাটে অসময়ে তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

জয়পুরহাটে অসময়ে তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

জয়পুরহাটে অসময়ে তরমুজ চাষ করে দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। মাধাইনগর  ও ধলাহার এলাকায়  ইয়েলো বার্ড, মধুমালাসহ বেশ কয়েক প্রকার তরমুজ মাচায় দুলছে। এরমধ্যে ইয়েলোবার্ড জাতের তরমুজ খুব জনপ্রিয়। 

রামেক করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪  ঘন্টায় করোনা সংক্রমণ ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে সাতজন ও উপসর্গে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১০ জন নারী।

যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের জন্য চীন খসড়া সমঝোতা স্মারক পাঠিয়েছে : মোমেন

যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের জন্য চীন খসড়া সমঝোতা স্মারক পাঠিয়েছে : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সোমবার(২আগস্ট) বলেছেন, চীন এখানে একটি স্থানীয় ফার্মাসিউটিক্যালের সাথে তাদের সিনোফার্ম কোভিড ভ্যাকসিনের যৌথ উদ্যোগে উৎপাদন করার জন্য খসড়া সমঝোতা স্মারক পাঠিয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাংকের প্রস্তাবে ঢাকার ‘না’

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাংকের প্রস্তাবে ঢাকার ‘না’

রোহিঙ্গাদের বাংলাদেশের মূল সমাজে অন্তর্ভুক্ত বা স্থায়ীভাবে রেকে দেয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। তবে প্রস্তাবটিকে অবাস্তব বা কল্পনাপ্রসূত অভিহিত করে নাকচ করে দিয়েছে সরকার।

আমান ও সালামের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি

আমান ও সালামের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি

ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে বিএনপি ঢাকা মহানগর উত্তরের ৪৭ সদস্যবিশিষ্ট এবং আবদুস সালামকে আহ্ববায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৪৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

ময়মনসিংহে করোনা ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনা ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছে । 

বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু,আহত ৪

বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু,আহত ৪

জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ কৃষক। সোমবার (২ আগস্ট) সকালে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষকরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে,৪২৯ জনের  নমুনা পরীক্ষায় ৮৩ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল