বাংলাদেশ

ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল

ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়।

 

হাসপাতালে এসে লিফটেই সন্তানের জন্ম, অসচ্ছল মা-শিশুকে বিনামূল্যে চিকিৎসা

হাসপাতালে এসে লিফটেই সন্তানের জন্ম, অসচ্ছল মা-শিশুকে বিনামূল্যে চিকিৎসা

চট্টগ্রামের মিরসরাইয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গিয়ে লিফটেই সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বারইয়ারহাট পৌরসদরের বিএম হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রসূতি প্রিয়াঙ্কা রায় উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মিলন রায়ের স্ত্রী।

বিয়ের ৪ বছর পর হলো প্রথম সন্তান, হাসপাতাল থেকে চুরি

বিয়ের ৪ বছর পর হলো প্রথম সন্তান, হাসপাতাল থেকে চুরি

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

কর্ণফুলী টানেলের ব্যবহার বৃদ্ধিতে ৩৩৬ কোটি টাকার প্রকল্প

কর্ণফুলী টানেলের ব্যবহার বৃদ্ধিতে ৩৩৬ কোটি টাকার প্রকল্প

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলে কাঙ্ক্ষিত হারে যানবাহন চলাচল করছে না। ফলে টোল আদায় থেকে যে আয় হচ্ছে, তার তুলনায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় দ্বিগুণ ব্যয় হচ্ছে। এতে প্রতি মাসে সরকারকে গড়ে সাড়ে ৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এদিকে উদ্বোধনের প্রায় তিন বছরেও টানেলের ব্যবহার প্রত্যাশিত মাত্রায় না বাড়ায় লোকসান কাটিয়ে উঠতে নতুন উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

দুর্গম রুইয়ারবিল গ্রাম: তৃতীয় শ্রেণির পরই থেমে যায় শিশুদের পড়াশোনা

দুর্গম রুইয়ারবিল গ্রাম: তৃতীয় শ্রেণির পরই থেমে যায় শিশুদের পড়াশোনা

তৃতীয় শ্রেণির পরই থেমে যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরের গড়ে ওঠা রুইয়ারবিল গ্রামের শিশুদের পড়াশোনা। কারণ, রুইয়ারবিলে তৃতীয় শ্রেণির পর পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো আর কোনো বিদ্যালয় নেই। কাজেই চতুর্থ শ্রেণিতে উঠলেই শিশুদের যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরের একটি স্কুলে। বর্ষার মৌসুমে কাদাপানিতে ভরা দীর্ঘ সেই পথ আরো দুর্গম হয়ে ওঠে। ফলে ঐঐ গ্রামের অনেক শিশুই তৃতীয় শ্রেণির পর পড়াশোনা ছেড়ে পরিবারের কাজে যুক্ত হচ্ছে।

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলে আটক

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলে আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জেলেকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক এক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।

আবাসন খাত বাঁচলে অর্থনীতি বাঁচবে

আবাসন খাত বাঁচলে অর্থনীতি বাঁচবে

একটি ফ্ল্যাটের নির্মাণ বা বিক্রি হলো না, ক্ষতি কি শুধু একজন আবাসন ব্যবসায়ীর? মোটেও নয়। একটি ফ্ল্যাটের নির্মাণ থেমে যাওয়া মানে থেমে যেতে পারে রডের অর্ডার, সিমেন্টের উৎপাদন, টাইলসের বিক্রি, কাচের সরবরাহ, বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা। কাজ হারাতে পারেন নির্মাণশ্রমিক। কমতে পারে ট্রাকের ভাড়া। কমতে পারে ব্যাংকের ঋণ বিতরণ।

সবার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

সবার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে আমরা সমানভাবে দেখতে চাই। ছেলে ও মেয়েদেরকে সমানভাবে দেখতে চাই। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

 

বগুড়ায় যুবকদের তিন সপ্তাহব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু

বগুড়ায় যুবকদের তিন সপ্তাহব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু

যুবকদের স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় তিন সপ্তাহ মেয়াদি পোশাক তৈরি বিষয়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়ায় অগ্রগতি বহুমুখী যুব ও সমাজ কল্যাণ সংঘে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।  

বিশ্বমানের বিমান পরিবহন খাত গড়ে তোলার পরামর্শ সংসদীয় কমিটির

বিশ্বমানের বিমান পরিবহন খাত গড়ে তোলার পরামর্শ সংসদীয় কমিটির

সততা ও নিষ্ঠার সঙ্গে ‘করব কাজ, গড়ব দেশ’ এই নীতি ধারণ করে আধুনিক, নিরাপদ ও বিশ্বমানের বিমান পরিবহন এবং পর্যটন খাত গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে একা করে রাখা নয়; বরং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দেশকে প্রস্তুত করা। আর পোশাক ও প্রবাসী আয় খাতের পাশাপাশি জ্ঞানভিত্তিক কর্মীদের অর্থনীতির নতুন ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে।

 

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, ৯টি অস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, ৯টি অস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি বনদস্যুদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শ্যালার চর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরপর বুধবার রাতে মোংলা কোস্টগার্ড সেখানে বিশেষ অভিযান চালায়।

টেকনাফে ইয়াবা ও হেরোইন জব্দ

টেকনাফে ইয়াবা ও হেরোইন জব্দ

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফের সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।