নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সম্প্রতি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুবিভাগ জনবলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশ জারি করেছে তা নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক এবং সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনার অন্তিমযাত্রার আয়োজন।
জাতীয়
আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশের কোভিড-১৯ প্রতিরোধে সীমান্তবর্তী জেলা ও উচ্চ সংক্রমিত এলাকায় অঞ্চল ভিত্তিক সম্পূর্ণ লকডাউন দেয়ার পরামর্শ দিয়েছে কারিগরি পরামর্শক কমিটি।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে আরো সাতটি দেশের সাথে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগে চারটি দেশের সাথে বিমান চলাচল স্থগিত ছিল। ফলে এখন মোট ১১টি দেশের সাথে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করা হলো। শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে বেবিচক।
রাজধানীর কলাবাগানে নারী চিকিৎসক সাবিরা রহমান লিপি হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। চিকিৎসক সাবিরার মামাতো ভাই বাদী হয়ে কলাবাগান থানায় এ মামলা করেন। এর মধ্যে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিপির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালি কেটে ফেলায় গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক সাবিরা ইসলামের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মঙ্গলবার (০১ জুন) দুপুরে ময়নাতদন্ত শেষে মেডিক্যালের ফরেনসিক বিভাগের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শত শত গ্রাহকের বীমা দাবির টাকা পরিশোধ না করায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন অধ্যাপক রুবিনা হামিদসহ সাতজনের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে একাধিক প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত ৯ মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) উদ্ধার করা লাশের পিঠে দুটি ও গলায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ টিকার চালান ঢাকায় এসেছে। সোমবার (৩১ মে) রাত সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান পৌঁছায়। এর আগে রবিবার (৩০ মে) ফাইজারের টিকার চালান নিয়ে চলে দিনভর নাটকীয়তা। দফায় দফায় বদলায় ফাইজারের টিকা আসার দিনক্ষণ। নানা বিভ্রান্তির পর শেষ পর্যন্ত রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়, রবিবার (৩০ মে) নয়, সোমবার (৩১ মে) রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬শ’ ডোজ টিকা।
ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। সোমবার সকালে হালকা বৃষ্টির পর বেলা ১১টার দিকে বেশ বৃষ্টি হয়েছে। তারপর টানা মেঘলা থেকেছে আকাশ। রাত ১টার দিকে ফের ঝুম বৃষ্টি হয়েছে। এদিকে মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু না আসলেও এমন বৃষ্টিতে মনে হতেই পারে ঢাকায় ঘোর বর্ষা নেমেছে।
দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ আদেশ জারি করা হয়েছে।
করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে সীমান্তের সাত জেলায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেয়া আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বিশ্বের সব দেশের মতো জাতীয় পরিচয়পত্র দেবার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রধান বলেছেন, ডেসকো সেবা প্রদানকারী এলাকা ও এর গ্রাহকদের জন্য ‘স্মার্ট প্রিপেইড মিটার’ বসাতে চলেছে প্রতিষ্ঠানটি।
চলমান লকডাউনেও চাঁপাইনবাবগঞ্জে ক্রমাগত বেড়েছে করোনা সংক্রমণ। তাই আরও সাত দিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকায় আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পতা বিরাজ করতে পারে।